জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 164 বার পঠিত
ফাইল ছবি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাজহিজলতলী এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ ২৪ নভেম্বর সোমবার ভোরে ঢাকা-রাজশাহী রেলরুটে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম আলী বলেন, ভোরে ঢাকা রাজশাহী রেলরুটেরকালিয়াকৈর উপজেলার বাজহিজলতলী এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিল। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ১২:৩৯ অপরাহ্ণ | সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah