জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 176 বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চাপাইর ব্রিজ এলাকায় এক নৌকার ধাক্কায় অপর নৌকা ডুবে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। আজ ২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় ওই দুর্ঘটনা ঘটে। নিখোঁজরা হলো- স্থানীয় তাপস মনি দাসের ছেলে তন্ময় মদন দাস (৮) ও মদন মনি দাসের মেয়ে অঙ্কিতা মনি দাস (৫)।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন জানিয়েছেন, আজ বিকেলে দুই সন্তান নিয়ে তারা অন্যদের সাথে গান বাজনা করে নৌকা যোগে তুরাগে বেড়াতে বের হয়।
কালিয়াকৈর উপজেলার হিজলতলীর চাপাইর ব্রিজ এলাকায় পৌঁছলে অন্য একটি ট্রলার তাদের নৌকাকে ধাক্কা দেয়। এতে নৌকাটি তলিয়ে যায়। এ সময় বাবারাসহ নৌকায় থাকা অন্য যাত্রীরা সাঁতরিয়ে তীরে উঠে পারলেও শিশু দু’জন পানিতে তলিয়ে নিখোঁজ হয়।
এ ব্যাপারে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন বলেন, টঙ্গী ফায়ার স্টেশনে ডুবড়ি দলকে খবর দেওয়া হয়েছে। তবে স্থানীয় ফায়ার কর্মীরা অভিযানে নামলেও রাত আটটা পর্যন্ত শিশু দুইটির সন্ধান পাওয়া যায়নি। আগামীকাল শুক্রবার সকালে ফের অভিযানে নামবে ডুবুরি দল।
Posted ৩:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah