জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 298 বার পঠিত
প্রতিকী ছবি
২০০৯ সালে ঢাকার পিলখানায় বাংলাদেশ রাইফেলসে (বিডিআর) বিদ্রোহের ঘটনায় হত্যাকাণ্ড ও বিস্ফোরক আইনের মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৯ বন্দি মুক্তি পেয়েছেন। আজ ১৫ অক্টোবর বুধবার দুপুরে তাদের কাশিমপুর কারাগার পার্ক-২ থেকে মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন জানান, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় কারাবন্দি ৯ জনের জামিনের কাগজপত্র গতকাল মঙ্গলবার রাতে কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই করা হয়। এক পর্যায়ে যাচাই-বাছাই শেষে ৯ জনকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
তিনি আরো জানান, ওই মামলায় আরো ৪ জনের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছেছে। কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে বিকেলের মধ্যেই তাদের ৪ জনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হবে।
Posted ১:২৭ অপরাহ্ণ | বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah