সঞ্জীব ভট্টাচার্য্য | মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 111 বার পঠিত
সন্ত্রাসী দলবলের কেন্দ্র দখল, হামলায় আহত প্রিজাইডিং অফিসার, হেলিকপ্টারে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কেন্দ্র থেকে সন্ত্রাসীদের সরিয়ে নিয়ন্ত্রণ নেয় সেনাসদস্যরা। আজ ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদ খেলার মাঠে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে যৌথবাহিনীর সমন্বিত মহড়া হয়।
এতে সেনাবাহিনী ছাড়াও বিজিবি, র্যাব-পুলিশ, আনসার সদস্যরা অংশ নেয়।
মহড়ার মাধ্যমে নির্বাচনকালীন সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলোর প্রস্তুতি ও সমন্বয় সক্ষমতা প্রদর্শন করা হয়। নির্বাচনে জেলার ছয়টি সংসদীয় আসনে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন, এবং নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবেন।
প্রশাসন সূত্র জানা যায়, যৌথবাহিনী সার্বক্ষণিকভাবে মাঠে সক্রিয় রয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কঠোর ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
Posted ৬:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah