সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোনাবাড়ীতে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   124 বার পঠিত

কোনাবাড়ীতে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা চালাচ্ছে।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোনাবাড়ীর আমবাগ ঈদগাহ মাঠের পাশের একটি ঝুটের গুদামে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন গুদামজুড়ে ছড়িয়ে পড়ে।

আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে প্রাথমিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে গুদামে বিপুল পরিমাণ ঝুট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কোনাবাড়ী মডার্ন ও চৌরাস্তা ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মামুন বলেন, “আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছি। গুদামে প্রচুর ঝুট থাকায় আগুনের তীব্রতা বেশি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ জানা যাবে।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের কাজ চলমান ছিল।

Facebook Comments Box

Posted ৫:৩৮ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া