সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   122 বার পঠিত

কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাগানবাড়ি এলাকায় ইয়াসিন এন্টারপ্রাইজ নামে ৩টি ঝুট গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে ডাম্পিং-এর কাজ চলছে। আজ ২৬ ডিসেম্বর শুক্রবার ভোরে ওই গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত চারটার দিকে কোনাবাড়ী থানাধীন বাগানবাড়ি এলাকায় ছাপড়া মসজিদ সংলগ্ন ইয়াসিন ইন্টার প্রাইজ নামক গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের সর্বত্র ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সহায়তায় সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরো ৩টি ইউনিট কাজ শুরু করে। প্রথমে একটি গোডাউনে আগুন লাগলেও পরবর্তীতে তিনটি গোডাউন পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, ভোরে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ৫টি ইউনিট পাঠানো হয়। যদিও দুপুরে আগুন নিয়ন্ত্রণে এসেছে, সম্পূর্ণ নির্বাপনে আরো প্রায় দুই ঘণ্টা সময় লাগতে পারে। এখনও ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট নিয়ন্ত্রণ কাজ করছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গোডাউনে থাকা বিপুল পরিমাণ ঝুট পুড়ে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া