সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের আমবাগে অগ্নিকান্ডে পুড়লো ৬ ঝুট গুদাম

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ০৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   178 বার পঠিত

গাজীপুরের আমবাগে অগ্নিকান্ডে পুড়লো ৬ ঝুট গুদাম

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির আমবাগ এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ছয়টি ঝুট গুদাম ও গুদামে থাকা মালামাল পুড়ে গেছে। আজ ৫ নভেম্বর বুধবার সকাল ৬টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন এ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৬টা ২২ মিনিটে আমবাগ বাবুর্চি মোড়ে একটি ঝুটের গোডাউনে আগুন দেখতে পান স্থানীয়রা। তারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও ভোগড়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে তাদের প্রচেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। তদন্ত সাপেক্ষে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

Facebook Comments Box

Posted ৯:৩৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া