রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের আমবাগে আগুনে পুড়ল আট মুদি দোকানসহ ঝুট গুদাম

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ২৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   216 বার পঠিত

গাজীপুরের আমবাগে আগুনে পুড়ল আট মুদি দোকানসহ ঝুট গুদাম

গাজীপুরের আমবাগে আগুনে পুড়ে গেছে আটটি মুদি দোকান ও ১টি ঝুটের গোডাউনের মালামাল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আজ ২৭ আগস্ট বুধবার ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোনাবাড়ি আমবাগ এলাকায় ভোর ৪টার দিকে চাচা ভাতিজা এন্টারপ্রাইজ নামে একটি ঝুট গুদামে শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তে আগুন চারপাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিস ও কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে একটি ঝুট গুদাম ও ৮টি মুদি দোকান এবং অন্যান্য মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে তিনি জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ৮:২৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া