সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের কোনাবাড়ির ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   136 বার পঠিত

গাজীপুরের কোনাবাড়ির ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ির কাঁঠালতলা এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। আজ ৮ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে ওই গুদামে আগুনের সূত্রপাত হয়। এ প্রতিবেদন লেখার সময় রাত পৌনে ৭টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে গুদাম থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও চারটি ইউনিট যোগ দেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে। গুদামগুলো পাশাপাশি থাকায় কয়েকটি গুদাম পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

Facebook Comments Box

Posted ২:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া