সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের কোনাবাড়ীতে অজ্ঞাত গাড়ির সাথে সংঘর্ষে সিএনজি যাত্রী নিহত

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ১৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   181 বার পঠিত

গাজীপুরের কোনাবাড়ীতে অজ্ঞাত গাড়ির সাথে সংঘর্ষে সিএনজি যাত্রী নিহত

গাজীপুরের কোনাবাড়ীতে অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরো তিনজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে কোনাবাড়ীর একটি প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়েছে। আজ ১৫ নভেম্বর শনিবার ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল নাওজোড় হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম বকুল মিয়া (৩৫)। তিনি নীলফামারীর তলডোমর থানার বসু নিয়াপাড়া গ্রামের মৃত তারাজ উদ্দিনের ছেলে‌।

আহতরা হলেন- হাবিবা বেগম (৪০), সোনালী বেগম (২৪) এবং হাবিব (১৩)। তারা একই পরিবারের সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বকুল মিয়া পরিবার নিয়ে গাজীপুর চৌরাস্তা থেকে সিএনজি যোগে কোনাবাড়ীর দিকে আসছিলেন। শনিবার ভোর ৫টার দিকে অজ্ঞাতনামা এক গাড়ির সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বকুল মিয়ার মৃত্যু হয়। আহত হন পরিবারের আরও তিন সদস্য।

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. পাপন হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Posted ১০:৪৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া