সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের টঙ্গীতে জোড় ইজতেমায় এক মুসল্লির মৃত্যু

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   196 বার পঠিত

গাজীপুরের টঙ্গীতে জোড় ইজতেমায় এক মুসল্লির মৃত্যু

ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। আজ ২৮ নভেম্বর শুক্রবার বাদ ফজর এ জোড় ইজতেমা শুরু হয়। আগামী ২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরের আগে এই জোড় ইজতেমা শেষ হবে। ইজতেমার প্রথম দিনে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। ইজতেমা ময়দানে মারা যাওয়া মো. নুর আলম (৮০) নোয়াখালী সদর থানার আন্ডার চর কাজীর তালুক গ্রামের সুলতান আহমাদের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, জোড় ইজতেমায় এসে মাঠে নোয়াখালী খিত্তায় অবস্থান করছিলেন নুর আলম। রাতে ঘুমন্ত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। পরে উপস্থিত সাথীরা তাকে চিকিৎসাকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জুমার নামাজের পরে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

Posted ৯:৫৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া