সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের তিন নবনির্বাচিত এমপির সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   130 বার পঠিত

গাজীপুরের তিন নবনির্বাচিত এমপির সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গাজীপুরের তিন নবনির্বাচিত সংসদ সদস্য।

রোববার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ সাক্ষাতে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের এমপি ফজলুল হক মিলন, গাজীপুর-২ আসনের এমপি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এবং গাজীপুর-৩ আসনের এমপি মো. মজিবুর রহমান।

সাক্ষাৎকালে নবনির্বাচিত এমপিরা দলীয় চেয়ারম্যানকে তাঁদের নির্বাচনী বিজয়ের কথা অবহিত করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারেক রহমান তাঁদের অভিনন্দন জানিয়ে গাজীপুরের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেন।

সাক্ষাৎ শেষে নবনির্বাচিত এমপিরা জানান, তাঁর নেতৃত্বে গাজীপুরসহ সারা দেশে বিএনপি ও জোটসঙ্গীদের বিজয় জনগণের গণতন্ত্রের প্রতি আস্থার বহিঃপ্রকাশ। তাঁরা নিজ নিজ এলাকায় উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি আসনের মধ্যে তিনটিতে বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

Facebook Comments Box

Posted ৪:১৪ অপরাহ্ণ | রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া