জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 312 বার পঠিত
জমা দেওয়ার শেষ দিনে ৩০ ডিসেম্বর সোমবার গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারমধ্যে সর্বাধিক ১৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন গাজীপুর-২ আসনে। জেলা রির্টানিং কর্মকর্তার অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, গাজীপুর-১ আসনে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন বাংলাদেশ লেবার পার্টির চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী, গণ ফ্রন্টের আতিকুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের তাছলিমা আক্তার, জাতীয় পার্টির অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম বাবুল, স্বতন্ত্র প্রার্থী ইমারত হোসাইন খান, বিএনপির মো. মজিবুর রহমান, ইসলামী আন্দোলনের মাওলানা রুহুল আমিন ও জামায়াতে ইসলামীর শাহ আলম বকশী।
গাজীপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন সর্বাধিক ১৮ জন প্রার্থী। তারা হলেন বিএনপির এম মঞ্জুরুল করিম রনি, জামায়াতে ইসলামীর মুহাম্মদ হোসেন আলী, ইসলামী আন্দোলনের হানিফ সরকার, স্বতন্ত্র মো. সালাহ উদ্দীন সরকার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জিয়াউল কবীর, সমাজতান্ত্রিক দলের মাসুদ রেজা, গণফ্রন্টের আতিকুল ইসলাম, স্বতন্ত্র জিতু বরুয়া, ইনসানিয়াত বিপ্লবের সরকার তাছলিমা আফরোজ, স্বতন্ত্র তাপসী তন্ময় চৌধুরী, জাতীয় পার্টির মো. মাহবুব আলম ও মো. ইস্রাফিল মিয়া, খেলাফত মজলিসের খন্দকার রুহুল আমীন, জনতার দলের মোহাম্মদ শফিকুল ইসলাম, সমাজতান্ত্রিক দল (বাসদ) মো. আবদুল কাইয়ুম, এবি পার্টির আব্বাস ইসলাম খান, এনসিপির আলী নাছের খান এবং গণ অধিকার পরিষদের মাহফুজুর রহমান।
গাজীপুর-৩ আসনে মনোয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী। প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. জাহাঙ্গীর আলম, খেলাফত মজলিসের মুহাম্মদ এহসানুল হক, স্বতন্ত্র প্রার্থী গোলাম সাব্বির আলী, জাতীয় পার্টির মো. নাজিম উদ্দিন, ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা মুফতি শামীম আহমদ, স্বতন্ত্র প্রার্থী মো. ইজাদুর রহমান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আলমগীর হোসাইন, এবি পার্টির মো. কৌশিক আহামেদ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের আশিকুল ইসলাম পিয়াল।
গাজীপুর-৪ আসনে ৯ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী মো. আবুল হাসেম ও মোহাম্মদ শফিউল্লাহ, ন্যাশনাল পিপলস পার্টির মনির হোসাইন, জামায়াতে ইসলামীর সালাউদ্দিন, বিএনপির শাহ রিয়াজুল হান্নান, ইসলামী আন্দোলনের মো. কাজিম উদ্দিন, জাতীয় পার্টির এনামুল কবীর, সিপিবির মানবেন্দ্র দেব এবং আমজনতার দলের মো. জাকির হোসেন।
গাজীপুর-৫ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৮ জন। প্রার্থীরা হলেন বিএনপির এ কে এম ফজলুল হক মিলন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আল আমিন দেওয়ান, জনতার দলের মো. আজম খান, গণফোরামের মো. কাজল ভূঞা, খেলাফত মজলিসের রুহুল আমিন, জামায়াতে ইসলামীর মো. খায়রুল হাসান, ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান এবং জাতীয় পার্টির ডা. মো.সফিউদ্দিন সরকার।
Posted ১২:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah