রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে অগ্নিকান্ডে কাপড় কাটিং কারখানা ভস্মিভূত

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ০৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   126 বার পঠিত

গাজীপুরে অগ্নিকান্ডে কাপড় কাটিং কারখানা ভস্মিভূত

গাজীপুরের টঙ্গীতে একটি কাপড়ের কাটিং কারখানা আগুনে পুড়ে গেছে। আজ ৬ অক্টোবর সোমবার সকাল ১০টার দিকে টঙ্গী টিএসএস মাছিমপুর এলাকার ফায়ার সার্ভিসের গলির মনোরঞ্জনের কারখানায় এ দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এলাকাবাসী জানায়, সকাল ১০টার দিকে মনোরঞ্জনের মেসার্স সত্যরঞ্জন এন্ড রনি কাটিং সেন্টার নামক কারখানায় হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে উঠতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানায় রক্ষিত রোল কাপড়, কাটিং কাপড়, আসবাবপত্র ও মেশিনপত্র পুড়ে যায়।

এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এনেছে। লেজার কাটিং মেশিন থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

Facebook Comments Box

Posted ১:২৩ অপরাহ্ণ | সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া