সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে অগ্নিকান্ডে পাঁচ দোকানসহ পুড়লো বাসা বাড়ি

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   94 বার পঠিত

গাজীপুরে অগ্নিকান্ডে পাঁচ দোকানসহ পুড়লো বাসা বাড়ি

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় আগুনে বাসা বাড়ির ২০টি কক্ষ ও ৫টি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ ১৬ ডিসেম্বর মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম জানান, আরামবাগ মধ্যপাড়া এলাকায় বাসা বাড়ির পাশেই একটি ভাঙ্গারি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও ৪টি দোকান এবং টিনশেড বাসা বাড়ির ২০ কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।

পরে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিভায় ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে বাসা বাড়ির ২০টি কক্ষ ৫টি দোকান এবং আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে ভাঙ্গারির দোকানে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

Facebook Comments Box

Posted ৪:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া