জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 189 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর উপজেলার উজিলাব ৬নং ওয়ার্ডের ভুক্তভোগী সাধারণ জনগণ “ইকো ফ্যাক্টরির সিসার গলিত ধোঁয়ায় বিপর্যস্ত মানবজীবন ও পরিবেশ। আমরা নির্মল পরিবেশে নব প্রজন্মকে বাঁচার আকুতি জানাই, জেলা প্রশাসনের কাছে মুক্তি চাই বিষয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরের শ্রীপুর উপজেলার ঘনবসতি এলাকায় অবৈধ সিসা তৈরির কারখানা গড়ে উঠেছে। পুরোনো ব্যাটারি পুড়িয়ে তৈরি করা হচ্ছে সিসা। তাতে করে ক্ষতিকারক বিষাক্ত রাসায়নিক পদার্থ বাতাসের সঙ্গে ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে আশপাশের মানুষ। গৃহপালিত পশু ও জীববৈচিত্র্যের ওপর পড়ছে এর প্রভাব। এলাকার পরিবেশ মারাত্মক হুমকির সম্মুখীন।
Posted ৭:০৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah