রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে গেঞ্জি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ দোকান ভস্মীভূত

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   198 বার পঠিত

গাজীপুরে গেঞ্জি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ দোকান ভস্মীভূত

গাজীপুর মহানগরের চান্দনা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি গেঞ্জি তৈরির মার্কেটের অন্তত ১৭টি দোকান এবং দোকানে থাকা সব মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আগুনের সূত্রপাত হয় ১৪ সেপ্টেম্বর রবিবার ভোর সাড়ে ৪টার দিকে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, চান্দনা এলাকার মো. রফিক কাউন্সিলরের টিনশেড নির্মিত মার্কেটটিতে প্রথমে আগুন দেখা দিলে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরো দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে টানা প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে।

স্থানীয়দের দাবি, আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

Facebook Comments Box

Posted ৫:০৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া