জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 155 বার পঠিত
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দড়িপাড়া এলাকায় চলন্ত ট্রেন থেকে দুইটি বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ ৫ জানুয়ারি সোমবার সকাল সোয়া ১০টার দিকে এগারো সিন্ধু-প্রভাতী এক্সপ্রেক্স ট্রেনে ওই ঘটনা ঘটে।
জানা যায়, ট্রেনটি কিশোরগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল।
কালীগঞ্জের দড়িপাড়া এলাকা অতিক্রমকালে পেছনের গ বগির জয়েন্ট হুক খুলে যায়। এতে গ ও ঘ বগি দুটি মূল ট্রেন থেকে আলাদা হয়ে যায়। ট্রেনের পরিচালক লোকোমাস্টারকে ঘটনাটি জানালে ট্রেনটি থামানো হয়। পরে আড়িখোলা রেলওয়ে স্টেশনের কর্মীরা বগি দুটি পুনরায় সংযুক্ত করেন। এরপর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরেু করে। টঙ্গী-ভৈরব রেলপথটি ডাবল লাইন হওয়ায় বিকল্প লাইন ব্যবহার করে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
Posted ৮:৪১ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah