জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 121 বার পঠিত
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের দেড় শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। এ উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টার দিকে আয়োজিত ওই অনুষ্ঠানে নবযোগদানকারী নেতাকর্মীরা গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন।
গাজীপুর মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ফারুক খান এবং কাশিমপুর থানা জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন দেওয়ানের নেতৃত্বে এই বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম জোরদার করতে হবে। তারা আরও বলেন, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি একটি শক্তিশালী ও জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে গাজীপুর মহানগর বিএনপির স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ১০:০৮ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah