সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   257 বার পঠিত

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। আজ ২০ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন উত্তর-পূর্ব অংশে লাশটি দেখতে পায় স্থানীয়রা।

‎পুলিশ জানায়, আজ সকালে স্থানীয় লোকজন ট্রেনে কাটাপড়ে এক যুবকের মৃত্যুর খবর জানায়। খবর পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। তবে তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ আলী জিন্না বলেন, মৃত ওই যুবকের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। তবে কোনো ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়েছে- তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Facebook Comments Box

Posted ২:৩৭ অপরাহ্ণ | শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া