সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে নয়নপুর বাজার–মেডিকেল মোড় সড়কে দুই কিলোমিটারে চরম ভোগান্তি

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   196 বার পঠিত

গাজীপুরে নয়নপুর বাজার–মেডিকেল মোড় সড়কে দুই কিলোমিটারে চরম ভোগান্তি

গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর বাজার থেকে মেডিকেল মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের বেহাল অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শ্রমিক ও পথচারীরা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ।

বর্ষা মৌসুমে সড়কটির অবস্থা আরও বিপজ্জনক হয়ে ওঠে। পানি জমে অনেক সময় যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে সড়কটির এমন অবস্থার পরও কার্যকর কোনো সংস্কার উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন এই সড়ক ব্যবহার করতে গিয়ে হাজারো মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক থেকে মাওনা–গাজীপুর বাজার সড়কের সঙ্গে সংযোগকারী এ সড়কটির ব্যবস্থাপনার দায়িত্ব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সড়কটির আশপাশে অন্তত চারটি বড় শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন ভারী যানবাহনের পাশাপাশি হাজার হাজার শ্রমিক ও স্থানীয় মানুষ এ সড়ক ব্যবহার করেন।

এলজিইডি সূত্র জানায়, সড়কটির গুরুত্ব বিবেচনায় ২০১৩ সালে এক কিলোমিটার অংশে এইচবিবি (হেরিংবোন বন্ডিং) পদ্ধতিতে উন্নয়নকাজ করা হয়েছিল। তবে পরবর্তীতে শিল্পকারখানার পানি নিষ্কাশনের জন্য একাধিকবার খোঁড়াখুঁড়ির কারণে সড়কটি দ্রুত নষ্ট হয়ে পড়ে। এরপর আর কোনো সংস্কারকাজ করা হয়নি।

স্থানীয় অটোরিকশাচালক আবদুল মালেক বলেন, “বর্ষা মৌসুমে সড়কের অবস্থা এমন হয় যে অনেক সময় গাড়ি চালানোই যায় না। বর্ষা শেষে খানাখন্দের মধ্য দিয়ে গাড়ি চালাতে হয়। তীব্র ঝাঁকুনির কারণে যাত্রীরাও উঠতে চায় না।”

রিদিশা নিটেক্স কারখানার শ্রমিক আনোয়ারা বেগম বলেন, “সড়কটিতে এত বেশি খানাখন্দ যে প্রায়ই দুর্ঘটনা ঘটে। অনেক সময় গাড়ি উল্টে যায়। বাধ্য হয়ে হেঁটে যাতায়াত করতে হয়, এতে সময় বেশি লাগে। দ্রুত সড়কটি সংস্কার হলে আমাদের কষ্ট কমবে।”

এ বিষয়ে শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ হোসেন বলেন, “নয়নপুর বাজার থেকে মেডিকেল মোড় পর্যন্ত সড়কটির বেহাল অবস্থার বিষয়টি আমরা অবগত। আপাতত এ সড়কের জন্য কোনো বরাদ্দ নেই। তবে প্রাক্কলন তৈরি করে ঊর্ধ্বতন দপ্তরে পাঠানো হবে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।”

Facebook Comments Box

Posted ১২:২৭ অপরাহ্ণ | শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া