জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 159 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাজার এলাকার পিয়ার আলী কলেজের একটি পুকুর থেকে বেশ কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে মাছ ধরার সময় এসব ককটেল উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনজন মাছ ব্যবসায়ী পিয়ার আলী কলেজের পুকুরে জাল টেনে মাছ ধরছিলেন। এ সময় তাদের জালে একটি ভারী ব্যাগ উঠে আসে। ব্যাগ খুলে ভেতরে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে দ্রুত পুলিশকে খবর দেন।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ, পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের সদস্য এবং সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও সম্ভাব্য ঝুঁকি এড়াতে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, পুকুর থেকে বেশ কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৪:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah