রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বিএনপির মনোনয়ন ঘিরে ২ গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   168 বার পঠিত

গাজীপুরে বিএনপির মনোনয়ন ঘিরে ২ গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত

গাজীপুর-১ আসনের মনোনয়ন ঘিরে কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি নির্বাচনী প্রচার-প্রচারণার অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ ৭ ডিসেম্বর রবিবার বিকেলে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ইসরাক সিদ্দিকীর সমর্থকরা বিক্ষোভ মিছিলের ডাক দেয়। পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে যোগ দিলে হঠাৎ হামলা চালায় দূর্বৃত্তরা। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মনোনয়ন বঞ্চিত ইশরাক সিদ্দিকীর দাবি, এই আসনের মনোনয়ন ঘিরে এলাকার স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ কাজ করছিল। তারই প্রতিফলন হিসেবে আজকে বিক্ষোভ করার কথা ছিল। কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় হাতে নাতে কয়েকজনকে আটকও করা হয়।

এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। এর আগে ৪ ডিসেম্বর বৃহস্পতিবার কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমানকে মনোনয়ন দেয় তার দল। এই আসনে বেশ কয়েকজন বিএনপির কেন্দ্রীয় নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:০৩ অপরাহ্ণ | রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া