রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ভুয়া সিল ও দলিলসহ একজন গ্রেফতার

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ২২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   237 বার পঠিত

গাজীপুরে ভুয়া সিল ও দলিলসহ একজন গ্রেফতার

গাজীপুরে মো. সোহেল রানা (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ভুয়া দলিল, পর্চা, নকশা এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সিল দিয়ে জাল নথিপত্র তৈরি করার সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সোহেল রানা গাজীপুরের নীলের পাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে ছোট একটি ঘর ভাড়া নিয়ে তাদের কাজ করে আসছিল সোহেল। কিছুদিন থেকে লোকজনের আনাগোনা বেশি হচ্ছিল। কিন্তু রুমের ভেতরে কি হয় তা স্থানীয় কেউ জানত না।

আজ ২২ অক্টোবর বুধবার অভিযান হওয়ার পর কর্মকর্তাদের বিভিন্ন সিল ও ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপ-পরিদর্শক মো. কামরুল ইসলাম বলেন, যৌথবাহিনীর অভিযানের ভুয়া দলিল, পর্চা, নকশা এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সিল দিয়ে জাল নথিপত্র তৈরি করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আরো কেউ জড়িত রয়েছে কিনা, সেটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

Posted ১:০২ অপরাহ্ণ | বুধবার, ২২ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া