সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ১৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   282 বার পঠিত

গাজীপুরে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

সংগৃহীত ছবি

গাজীপুর মহানগরের হারিকেন এলাকায় যাত্রীবাহী একটি চলন্ত বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। ১৫ নভেম্বর শনিবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে আজমেরী গ্লোরি পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। একপর্যায়ে বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরের হারিকেন এলাকায় পৌঁছায়। এ সময় চলন্ত বাসের পেছন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে চালক বাসটি থামলে যাত্রীরা দ্রুত নেমে যায়। মুহূর্তের মধ্যে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই বাসের আগুন নেভায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনে বাসের ৮০ শতাংশ পুড়ে গেছে। তবে বাসের পেছনে কেউ আগুন লাগিয়েছে কিনা তা তদন্তের পর জানা যাবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. মহিউদ্দিন বলেন, গাজীপুর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল বাসটি। হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লেগে ভেতরে পুড়ে যায়। এটি কোনো নাশকতার ঘটনা ঘটেনি।

Facebook Comments Box

Posted ৬:৪৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া