সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে রাতের আঁধারে ঘোড়ার মাংস বিক্রি, ৫ মণ মাংস উদ্ধার

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ০৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   116 বার পঠিত

গাজীপুরে রাতের আঁধারে ঘোড়ার মাংস বিক্রি, ৫ মণ মাংস উদ্ধার

গাজীপুরে রাতের আঁধারে ফের ঘোড়ার মাংস বিক্রির খবর পেয়ে কসাইখানায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে ৫ মণ মাংসসহ ৩৭টি জীবিত ঘোড়া জব্দ করা হয়েছে। ৪ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে মহানগরের হায়দ্রাবাদ এলাকায় গাজীপুর জেলার প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, র‍্যাব-১ ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। অভিযানের খবর টের পেয়ে এ চক্রের সদস্যরা গোপন পথে পালিয়ে যায়।

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহম্মেদ জানান, জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যেই ঘোড়াগুলো এখানে আনা হয়েছিল। যেহেতু ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি তাই উদ্ধার করা ঘোড়া এবং জব্দ করা ঘোড়ার মাংসগুলো স্থানীয় একজনের জিম্মায় রাখা হচ্ছে, আগামীকাল সকালে সেগুলোকে গাজীপুর প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতালের ভেটেনারি সার্জন হারুন রোমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘোড়াগুলোর অধিকাংশ রুগ্ণ এবং ঘোড়ার মাংসে টক্সিন রয়েছে। এই মাংস মানব দেহের জন্য ক্ষতিকর। তাই এই ঘোড়ার মাংস ক্রয় এবং খাওয়া থেকে সবাইকে বিরত থাকার জন্য পরামর্শ দেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় শুরু হয় ঘোড়ার মাংস বিক্রি। ধীরে ধীরে বিষয়টি চারপাশে ব্যাপক সাড়া ফেলে। পরে জেল প্রশাসন সেখানে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ করেন।

Facebook Comments Box

Posted ৯:২৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া