সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ১৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   104 বার পঠিত

গাজীপুরে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি রাসায়নিক কারখানায় আগুন লাগার খবর পাওয়া গেছে। আজ ১৯ নভেম্বর বুধবার দুপুরে রাজেন্দ্রপুরের বাঘের বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে গেছে দমকল বাহিনীর নয়টি ইউনিট।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে স্থানীয় লোকজন।

অগ্নিকাণ্ডের পর ওই এলাকায় সড়ক দিয়ে যান চলাচল বিঘ্ন ঘটছে। ঘটনাস্থলে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।

এর আগে ভোর সাড়ে চারটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ফতুল্লা থানার পশ্চিম ধর্মঘট এলাকার ঢালিপাড়ায় অবস্থিত কারখানাটিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Facebook Comments Box

Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া