জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 173 বার পঠিত
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৫ বলে ধারণা করা হচ্ছে। এর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা। আজ ২১ নভেম্বর শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে হওয়া এ ভূমিকম্পে তীব্র ঝাঁকুনি অনুভূত হয় ঢাকায়।
ভূমিকম্পের ফলে ভবন ও বাড়ি-ঘর কেঁপে উঠে। আতঙ্কগ্রস্ত হয়ে অনেক উঁচু ভবন ও বাসাবাড়ির বাসিন্দারা রাস্তায় নেমে আসেন।
ছুটির দিন হওয়ায় পোশাক কারখানা তেমন বেশি খোলা ছিল না। গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় যে কয়েকটি পোশাক কারখানা খোলা ছিল, সেগুলোর শ্রমিকেরা হুড়োহুড়ি করে রাস্তায় নেমে পড়ে। নামতে গিয়ে অনেকে আহত হন। ভূমিকম্পের ফলে অনেকে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন বলেন, ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে তেমন ক্ষয়ক্ষতির খবর এখনও আমাদের কাছে আসেনি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে।
Posted ৮:৪৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah