রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শ্রমিকদের

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   111 বার পঠিত

গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শ্রমিকদের

এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের বাসন সড়ক এলাকায় আলিফ ক্যাজুয়াল নামের একটি কারখানায় বিক্ষোভ হয়েছে শ্রমিকদের। আজ ৮ সেপ্টেম্বর সোমবার সকাল সোয়া ৮টার দিকে বিক্ষোভ শুরু করে। এসময় তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় শিল্প পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে শিল্প পুলিশের ৫ সদস্য ও ২০ জন শ্রমিক আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গেল এক মাসের বকেয়া বেতনের দাবিতে আরিফ ক্যাজুয়াল কারখানার শ্রমিকরা সকাল সোয়া ৮টার দিকে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন।

শ্রমিকদের দাবি, তাদের তিন মাসের বকেয়া রয়েছে। পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ায় ২০ শ্রমিক আহত হয়েছেন।

শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, কারখানাটি গত মাসের ২৮ তারিখ থেকে সাধারণ ছুটি রয়েছে। আজকে কারখানাটি খোলার কথা ছিল। শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের জন্য আধ ঘণ্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল শুরু হয়।

Facebook Comments Box

Posted ৯:৩১ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া