সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর চৌরাস্তায় শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ১২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   269 বার পঠিত

গাজীপুর চৌরাস্তায় শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহ

গাজীপুর চৌরাস্তায় শেখ হাসিনার কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। আজ ১২ নভেম্বর বুধবার সন্ধ্যায় জাতীয় শ্রমিক শক্তি, এনসিপির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ করেন।

এ সময় ফ্যাসিস্ট হাসিনার বিচারের দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায় নেতা-কর্মীদের। এছাড়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বক্তব্য রাখেন তারা।

জাতীয় শ্রমিক শক্তির (এনসিপির শ্রমিক সংগঠন) কেন্দ্রীয় মুখ্য সংগঠক আরমান হোসাইন বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যদি ১৩ নভেম্বর রাস্তায় কোনো বিশৃঙ্খলা করে, তবে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জাতীয় শ্রমিক শক্তির (এনসিপি) কেন্দ্রীয় নেতা-কর্মীরা।

Facebook Comments Box

Posted ৫:৩২ অপরাহ্ণ | বুধবার, ১২ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া