রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর মহানগরে স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   268 বার পঠিত

গাজীপুর মহানগরে স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন

গাজীপুর মহানগরের টঙ্গীর এরশাদনগর ৪৯ নং ওয়ার্ডের ১ নং বড় বাজারে দীর্ঘ ১৭ বছর পর দখলমুক্ত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ২ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় প্রধান কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মাঝে আনন্দ-উল্লাস বিরাজ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টঙ্গী থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী মো. কামরুল ইসলাম কামু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪৯ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন মিলন, বিএনপি নেতা মো. আব্দুল মালেক, বড় বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মিরাজ মিয়া, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. আলাউদ্দিন কন্টাকটার, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম কামু বলেন, একটা প্রতিষ্ঠান, একটা পার্টি অফিস মূলত সরকারি সম্পদ। এটি জনগণের কল্যাণ ও দলের কর্মীদের সেবার জন্য ব্যবহৃত হবে। আওয়ামী লীগ আমলে অনেক রাজনৈতিক অফিস দখল করে বাজার বানানো হয়েছে, যা বেআইনি। এখন যেহেতু অফিসটি দখলমুক্ত হয়েছে, এটি সমাজ ও সংগঠনের কল্যাণে ব্যবহৃত হবে।

অফিস পুনরুদ্ধার উপলক্ষে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। রান্নাবান্না ও আপ্যায়নের মধ্য দিয়ে এলাকাবাসী আনন্দ ভাগাভাগি করেন। নেতৃবৃন্দ অফিসটিকে গণতান্ত্রিক আন্দোলন ও জনকল্যাণমূলক কার্যক্রমের শক্ত ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

Posted ৫:৩৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া