সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   202 বার পঠিত

গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ

গাজীপুর–২ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গাজীপুরের টঙ্গীতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী। আজ ২২ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় তারা এসব কর্মসূচি পালন করে। প্রায় পৌনে এক ঘণ্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ থাকায় যান চলাচল বিঘ্নিত হয়, সৃষ্টি হয় যানজট।

সন্ধ্যায় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর অংশগ্রহণে টঙ্গীর কলেজ গেইট থেকে মশাল মিছিলটি বের হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে চেরাগ আলী এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়।

আন্দোলনরত নেতাকর্মীরা বলেন, গাজীপুর–২ আসনে জনগণের প্রত্যাশা ও তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা দলীয় ঐক্যের জন্য ক্ষতিকর হবে। জনগণ যেদিকে, তৃণমূল নেতাকর্মীরা যেদিকে, মনোনয়নও সেদিকেই যেতে হবে। সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান তারা।

বক্তারা আরো বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা পরীক্ষিত ও জনপ্রিয় সালাহউদ্দিন সরকারের মূল্যায়ন না করলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। তাই এই আসনে সঠিক সিদ্ধান্ত নিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।

Facebook Comments Box

Posted ৩:৪৮ অপরাহ্ণ | সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া