রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কায় পাঁচজন নিহত

ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে :   |   সোমবার, ১৮ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   132 বার পঠিত

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কায় পাঁচজন নিহত

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। আজ ১৮ আগস্ট সোমবার ভোরে চট্টগ্রামের সিটি গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। মাছ আনতে তারা চট্টগ্রামের ফিশারি ঘাটে যাচ্ছিলেন।

নিহতরা হলেন- মো: সোহাগ( ৩২), অজিত দাস (২৪), রনি দাস (২৫), আকাশ দাস (২৬) ও জুয়েল দাস ( ৩০)। তারা সীতাকুণ্ড এলাকার বাসিন্দা।

চট্টগ্রামের আকবরশাহ থানার এসআই মো. সাজ্জাদ সৈকত বলেন, ভোর ৫টা ১৫ মিনিটের দিকে ফৌজদারহাট থেকে একেখানগামী একটি মিনি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা বড় কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। চারজন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহের সুরতহাল প্রস্তুতের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।

Facebook Comments Box

Posted ৫:২০ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া