রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে এবং বিচার দাবিতে

চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন

ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে :   |   শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   129 বার পঠিত

চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন

গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিক হত্যার প্রতিবাদে এবং বিচার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রামের কর্মরত সাংবাদিকরা। আজ ২৯ আগস্ট শুক্রবার বিকেলে নগরীর কাজীর দেউড়ীর কর্ণফুলী টাওয়ার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গাজায় কর্মরত সাংবাদিকদের ওপর ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। এর মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠরোধ করে নিরস্ত্র জনগণের ওপর চালানো হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের সত্য গোপন করার চেষ্টা করা হচ্ছে। সাংবাদিকরা মানবতার কণ্ঠস্বর। যুদ্ধ ও দুর্যোগের সময় তারা ঝুঁকি নিয়ে বিশ্ববাসীর সামনে সত্য তুলে ধরেন। গাজায় যারা হত্যার শিকার হচ্ছেন, তারা কেবল সংবাদকর্মী নন, বরং ইতিহাসের সাক্ষ্য রেখে যাচ্ছেন।

তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করে বলেন, গাজার সাংবাদিকরা একা নন। তাদের হত্যার মাধ্যমে কণ্ঠ বন্ধ করা যাবে না। ফিলিস্তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ব্যুরো প্রধান শামসুদ্দিন ইলিয়াস, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার রেজা মুজাম্মেল, ডেইলি স্টারের সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ সুমন, স্টাফ রিপোর্টার এফ এম মিজানুর রহমান, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার কাজী মনজুরুল ইসলাম, ফারুক মুনির, বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট মিনহাজুল ইসলাম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের স্টাফ রিপোর্টার জোবায়ের চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার ইমরান এমি, দৈনিক আমার দেশের স্টাফ রিপোর্টার এমকে মনির, কালবেলার স্টাফ রিপোর্টার মিনহাজ তুহিন ও ও কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মেহরাজ হোসেন প্রমুখ।

Facebook Comments Box

Posted ৪:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া