রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে সিগারেটের আগুনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ১০জন দগ্ধ

ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে :   |   বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   150 বার পঠিত

চট্টগ্রামে সিগারেটের আগুনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ১০জন দগ্ধ

সংগৃহীত ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিকসহ ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ ১৭ সেপ্টেম্বর বুধবার সকাল ৮টার দিকে সাতকানিয়ার চরতি ইউনিয়নের চরপাড়া এলাকার বৈলতলি ইউনুস মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।

চন্দনাইশ ফায়ার স্টেশন জানিয়েছে, দোকানে সিলিন্ডারের বোতল আনলোড করার সময় এক শ্রমিক সিগারেট খাওয়ায় আগুন ধরে যায়। মুহূর্তেই তা বিস্ফোরণে রূপ নেয়। এতে উপস্থিত ১০ জন আগুনে দগ্ধ হন।

দগ্ধরা হলেন, দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন জানান, দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করেন। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

Facebook Comments Box

Posted ৬:২৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া