রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে হত্যা মামলায় সন্ত্রাসী ছোট সাজ্জাদের রিমান্ড

ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে :   |   বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   161 বার পঠিত

চট্টগ্রামে হত্যা মামলায় সন্ত্রাসী ছোট সাজ্জাদের রিমান্ড

হাটহাজারী থানার ব্যবসায়ী মাসুদ কায়সার হত্যার মামলায় সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন প্রকাশ বুড়ির নাতি সাজ্জাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

রিমান্ডের বিষয়ে চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ব্যবসায়ী মাসুদ কায়সার হত্যার মামলায় মো. সাজ্জাদ হোসেনকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত উভয়পক্ষের শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, গত বছরের ২৯ আগস্ট হাটহাজারীর কুয়াইশ অনন্যা আবাসিক এলাকায় আনিসুর রহমানকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে সাজ্জাদসহ পাঁচ আসামির বিরুদ্ধে মামলা করেন। গত ১৫ মার্চ ঢাকা থেকে ‘ছোট সাজ্জাদকে’ গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পরে তার স্ত্রী তামান্না ‘কাড়ি কাড়ি টাকা দিয়ে আদালত ও জামিন’ কিনে নেওয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে অপমান করেন। তার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়। সাজ্জাদকে বিরুদ্ধে জোড়া খুনসহ ১৭ টি মামলা রয়েছে। বিদেশে পলাতক সাজ্জাদ আলীর সহযোগী সাজ্জাদ প্রকাশ ছোট সাজ্জাদ।

Facebook Comments Box

Posted ৩:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া