রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত কিশোর

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   158 বার পঠিত

চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত কিশোর

ফাইল ছবি

ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে নাঈম (১৪) নামের এক বালক গুরুতর আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা চট্টগ্রাম রেলপথের আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের অদূরে দেবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দেবগ্রাম এলাকার বাসিন্দা ইটালি প্রবাসী আল আমিন আহত নাঈমকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তবে সে বিপদমুক্ত। নাঈমের বাড়ি শেরপুর জেলায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নাঈমের মাথায় বেশি আঘাত পেয়েছে। ৪টি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া শরীরের কিছু জায়গায় ব্যথা পেয়েছে। তবে বড় ধরনের কোন ইনজুরি নাই। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রবাসী আল আমিন বলেন, আমি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ দেখি শব্দ শুনি ট্রেন থেকে কিছু একটা পড়েছে। এগিয়ে গিয়ে দেখি একটি ছেলে মাটিতে পড়ে কাতরাচ্ছে। পরে রেলওয়ে পুলিশের সাথে ফোনে কথা বলে ছেলেটিকে আখাউড়া সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। কিছু ওষুধ কিনে দেই। তাকে সেলাইন দেওয়া হয়েছে। আহত নাঈম জানায়, সে চট্টগ্রাম থেকে ট্রেনের ছাদে করে ঢাকা যাচ্ছিল। তার বাড়ি শেরপুর জেলায়। আর কিছু বলতে পারেনি।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সজীব দেবনাথ বলেন, নাঈমের মাথায় ৪টি সেলাই লেগেছে। এছাড়া বড় কোন ইনজুরি নাই।

Facebook Comments Box

Posted ৪:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া