শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৮জন নিহত

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   69 বার পঠিত

চীনের জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৮জন নিহত

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ‘হুইতেং ফুটওয়্যার’ কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জিনজিয়াং শহরকে চীনের ‘জুতার রাজধানী’ হিসেবে অভিহিত করা হয়। বিশ্বের মোট স্পোর্টস জুতার (স্নিকার্স) প্রায় ২০ শতাংশ এই শহরেই উৎপাদিত হয়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কারখানার ভবন থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। আগুন লাগার সময় কয়েকজন শ্রমিক ভবনের ছাদে আটকা পড়েন।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, খবর পেয়ে শত শত উদ্ধারকর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তারা দুই শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হন। তবে এ ঘটনায় আহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কারখানার নিচতলায় দাহ্য পদার্থ সংরক্ষণের স্থান থেকেই আগুনের সূত্রপাত হয়।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ কারখানার মালিকপক্ষের হয়ে কাজ করা কয়েকজন কর্মচারীকে আটক করেছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলেন, এ দুর্ঘটনার জন্য দায়ীদের অবশ্যই কঠোর জবাবদিহির আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত নভেম্বরে হংকংয়ের কয়েকটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬৮ জন নিহত হওয়ার পর চীনা কর্তৃপক্ষ দেশজুড়ে বহুতল ভবনগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং কঠোর তদারকি কার্যক্রম শুরু করে।

Facebook Comments Box

Posted ৪:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া