সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটির দিনেও তেজগাঁও পিএমওতে প্রথম কর্মদিবস প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   90 বার পঠিত

ছুটির দিনেও তেজগাঁও পিএমওতে প্রথম কর্মদিবস প্রধানমন্ত্রীর

ছুটির দিনেও সরকারি কার্যক্রমে গতি আনতে প্রথমবারের মতো শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার সকাল ১০টা ১০ মিনিটে তিনি পিএমওতে পৌঁছালে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান।

এর আগে ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে প্রশাসনিক কাজ দ্রুততর করতে সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করার সিদ্ধান্ত জানান প্রধানমন্ত্রী। সেই সিদ্ধান্তের বাস্তবায়নের অংশ হিসেবেই শপথ নেওয়ার পর প্রথম শনিবার তিনি অফিসে যোগ দেন।

কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পুরোনো অনেক কর্মকর্তা-কর্মচারীকে নাম ধরে কাছে ডেকে কথা বলেন প্রধানমন্ত্রী, যা উপস্থিতদের আবেগাপ্লুত করে।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পিএমও প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করে বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

এরপর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন তিনি।

উল্লেখ্য, গত মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এর আগে একই কার্যালয়ে ১৯৯১ ও ২০০১ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তার মা বেগম খালেদা জিয়া। দীর্ঘ বিরতির পর তার ছেলে হিসেবে তিনি আবারও তেজগাঁও পিএমওতে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন।

Facebook Comments Box

Posted ৭:৫৬ পূর্বাহ্ণ | শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া