রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জিএমপির পূবাইল থানার ওসি আমিরুল ইসলাম প্রত্যাহার

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   139 বার পঠিত

জিএমপির পূবাইল থানার ওসি আমিরুল ইসলাম প্রত্যাহার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। আজ ২৮ অক্টোবর মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রশাসনিক কারণে আমিরুল ইসলামকে জিএমপির পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

জানা যায়, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর কয়েকজন নেতা জিএমপি কমিশনারের কাছে আমিরুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ওসি আমিরুল ইসলাম জামায়াত ও দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছেন।

আরো উল্লেখ করা হয়, সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আমির ডা. শফিকুর রহমানের একটি বক্তব্য নিয়ে ‘ধৃষ্টতাপূর্ণ ও রাজনৈতিক বক্তব্য’ দেন। যা পূবাইলবাসীকে ক্ষুব্ধ ও আহত করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করে দলটি।

Facebook Comments Box

Posted ৯:০৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া