রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ১১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   226 বার পঠিত

জুলাইযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ

ময়মনসিংহে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আবু রায়হানকে বাস থেকে নামিয়ে অপমান ও আহত করার প্রতিবাদে বাস চলাচল বন্ধ ও অবস্থান কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধীরা। এ ঘটনায় ঝন্টু নামে এক বাস শ্রমিককে আটক করেছে পুলিশ। ১০ অক্টোবর শুক্রবার রাত থেকে তারা নগরীর মাসকান্দা ইউনাইটেড বাস কাউন্টারের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। আজ ১১ অক্টোবর শনিবার দুপুর পর্যন্তও তারা দোষীদের শাস্তি ও আওয়ামী লীগের জেলা সহ-সভাপতি আমিনুল হক শামীমকে গ্রেপ্তারের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন।

অন্যদিকে, বৈষম্যবিরোধীদের অবস্থানের প্রতিবাদে নগরের ঢাকা-ময়মনসিংহ বাইপাসে ঢাকাগামী সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। এতে দুপুর ১২টা থেকে ঢাকাগামী কোনো যান চলাচল না করায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

স্থানীয়রা জানায়, গতকাল রাত থেকে নগরীর বাসকান্দা ইউনাইটেড বাস কাউন্টারের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন বৈষম্যবিরোধীরা। তারা ফ্যাসিস্টদের মালিকানাধীন ইউনাইটেড পরিবহনের বাস সার্ভিসও বন্ধ করার দাবি জানায়।

বৈষম্যবিরোধীদের অবস্থানের প্রতিবাদে নগরের ঢাকা-ময়মনসিংহ বাইপাসে ঢাকাগামী সব ধরনের যানচলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। এতে দুপুর ১২টা থেকে ঢাকাগামী কোনো যান চলাচল না করায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, হালুয়াঘাটের জুলাইযোদ্ধা আবু রায়হান শুক্রবার রাতে বাসে ওঠার সময় বাস শ্রমিক ঝন্টুর শরীরে ধাক্কা লাগে। এ ঘটনায় নিজেকে জুলাইযোদ্ধা পরিচয় দিয়ে রায়হান একাধিকবার সরি বলার পরেও ঝন্টু তার প্রতি অশালীন আচরণ ও কটূক্তি করে বাস থেকে নামিয়ে দেয়।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সারারাত বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করেছি। তিনি বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বলেন, বিষয়টি দেখছি কিভাবে সমাধান করা যায়।

Facebook Comments Box

Posted ৩:২২ অপরাহ্ণ | শনিবার, ১১ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া