রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   116 বার পঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে দিনভর নানা কর্মসূচি পালিত হয়েছে। আজ ৫ আগস্ট মঙ্গলবার সকালে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে কর্মসূচির শুরু হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও শহীদ পরিবারদের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. এহতেশামুল হক, সিভিল সার্জন ডাক্তার মো. নোমান মিয়া, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শংকর কুমার বিশ্বাস।

এছাড়া অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যসহ জুলাই যোদ্ধারা বক্তব্য রাখেন।

তারা বলেন, বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশের জন্য তাদের সন্তানরা অকাতরে রক্ত ঝরিয়েছে। তাদের আত্মত্যাগকে ধারণ করে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। কিন্তু, যারা এই আন্দোলনে গণহত্যা চালিয়েছিল তাদের এখনও বিচার হয়নি। বক্তারা দ্রুত জুলাই আন্দোলনের গণহত্যাকারী পতিত আওয়ামী লীগ সরকারসহ জড়িতদের বিচার দাবি করেন।

পরে প্রশাসনের পক্ষ থেকে ১১ জন শহীদ পরিবারের সদস্য ও ৯৭ জন জুলাই যোদ্ধাদের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া