সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই যোদ্ধা তাহরিমা জামান সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   119 বার পঠিত

জুলাই যোদ্ধা তাহরিমা জামান সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর

আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জামান সুরভীর বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলায় দুই দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ৫ জানুয়ারি সোমবার গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শুনানি শেষে এ আদেশ দেন।

কালিয়াকৈর থানার পুলিশ আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করলেও শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সুরভীর আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৫ ডিসেম্বর গাজীপুরে নিজ বাসা থেকে তাহরিমা জামান সুরভীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলনসংক্রান্ত মামলায় জড়ানোর ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায় করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তদন্তে উঠে আসে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া তাহরিমা জামান সুরভীই ওই চক্রের মূল নেতৃত্বে ছিলেন। অভিযোগ অনুযায়ী, চক্রটি বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা আদায় করেছে।

মামলার বিবরণ সূত্রে গণমাধ্যমে আরো উল্লেখ করা হয়, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায় করা হয়। আসামি বানানো, পুলিশি হয়রানি ও গ্রেফতারের ভয় দেখানোর পাশাপাশি ‘মীমাংসা’ করে দেওয়ার প্রলোভনে বিপুল অঙ্কের টাকা দাবি ও আদায় করা হয়।

এ বিষয়ে সুরভীর আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান বলেন, মামলায় এখন পর্যন্ত কোনো জব্দ তালিকা নেই এবং কোনো চার্জশিটও দাখিল হয়নি। কবে নাগাদ চার্জশিট দেওয়া হবে, তা জানা নেই। এর আগে আদালত সুরভীর জামিন আবেদন নামঞ্জুর করেন। আজ শুনানিতে পুলিশ রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন।

Facebook Comments Box

Posted ১:১৯ অপরাহ্ণ | সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া