রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ১১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   96 বার পঠিত

টঙ্গীতে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত (২২) যুবকের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, বাসের জানালা দিয়ে টান মেরে মোবাইল ছিনতাইয়ের সময় তাকে গণপিটুনি দেওয়া হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজ ১১ আগস্ট সোমবার বেলা এগারোটার দিকে স্টেশন রোড এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের পরনে ছিল কালো প্যান্ট ও নীল শার্ট।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক ব্যক্তি তার বোনকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। এসময় স্টেশন রোড এলাকায় পৌঁছালে ৩/৪ জন ছিনতাইকারীদের একটি চক্র তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন বাসের জানালা দিয়ে টান মেরে ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করলে উপস্থিত উত্তেজিত জনতা তাকে মারধর করে গুরুতর অবস্থায় পুলিশে সোপর্দ করে। আহতাবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ছিনতাইয়ের সময় এক যুবককে গণপিটুনি দেওয়া হয়। পরে হাসপাতালে তিনি মারা যান। মরদেহ শনাক্তসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ১:৪৯ অপরাহ্ণ | সোমবার, ১১ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া