সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে শুক্রবার থেকে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   222 বার পঠিত

টঙ্গীতে শুক্রবার থেকে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু

ফাইল ছবি

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে পাঁচ দিনের জোড় ইজতেমা শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে। শুরায়ি নেজামের জোড় ইজতেমা আগামী ২ ডিসেম্বর মোনাজাতের মাধ্যমে শেষ হবে। প্রতি বছর বিশ্ব ইজতেমার ৪০ দিন পূর্বে পূর্বপ্রস্তুতি হিসেবে এই জোড় হয়ে থাকে।

তাবলিগের শুরায়ি নেজামের (মাওলানা জোবায়েরের অনুসারীদের) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাবিবুল্লাহ রায়হান বলেন, শুক্রবার বাদ ফজর আমবয়ানের মাধ্যমে দাওয়াত ও তাবলিগের শুরায়ি নেজামের অধীনে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হবে। শুক্রবার এ জোড় ইজতেমা শুরু হয়ে ২ ডিসেম্বর রবিবার মোনাজাতের মাধ্যমে তা শেষ হবে।

প্রতি বছর ইজতেমার আগে প্রস্তুতি হিসেবে এই জোড় হয়ে থাকে। এখানে তাবলিগের চিল্লার সাথীরা পুরো বছরের কাজের কারগুজারি ও বড়দের দিকনির্দেশনা গ্রহণের সুযোগ লাভ করেন। এই জোড়কে কেন্দ্র করে দেশ ও দেশের বাইরের শুরায়ি নেজামের মুরুব্বিদের আগমন ঘটে।

এ ব্যাপার টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, জোড় ইজতেমা উপলক্ষে ময়দানের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Facebook Comments Box

Posted ৫:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া