রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীর রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে আরো একজনের মৃত্যু

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   144 বার পঠিত

টঙ্গীর রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে আরো একজনের মৃত্যু

টঙ্গীতে কেমিক্যাল কারখানার আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টঙ্গী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার নুরুল হুদা মারা গেছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসারত অবস্থায় তিনি আজ ২৪ সেপ্টেম্বর বুধবার ২টা ৪০ মিনিটে মারা গেছেন।

এ নিয়ে ওই অগ্নিকাণ্ডে আহত চার ফায়ার কর্মীর মধ্যে দুইজন মারা গেলেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, তার গ্রামের বাড়ি ময়মনসিংহ। তিনি ২০০৭ সালের ২৯ মার্চ চাকুরীতে যোগদান করেন। তার গর্ভবতী স্ত্রী ছাড়াও দুই সন্তান রয়েছে।

গত ২২ সেপ্টেম্বর বিকেলে টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল কারখানার গুদামে এক অগ্নিকাণ্ডে নুরুল হুদাসহ চার ফায়ার কর্মী দগ্ধ হয়ে ওই হাসপাতালে ভর্তি হন। আগের দিন মঙ্গলবার বিকেল একই ঘটনায় দগ্ধ টঙ্গী ফায়ার স্টেশনের কর্মী শামীম আহমেদ (৪২) মারা গেছেন। তাঁর বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাটি গ্রামে।

এ নিয়ে ওই অগ্নিকাণ্ডে দুই সহকর্মী মারা গেছেন। অন্যরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।

Facebook Comments Box

Posted ১:০৬ অপরাহ্ণ | বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া