জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 169 বার পঠিত
ফাইল ছবি
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় নুর ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
রেলওয়ে পুলিশ জানায়, নিহত নুর ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ গ্রামের শামসুল হক ও কোহিনুর বেগমের ছেলে। তিনি স্টেশনে মোবাইল ফোন দিয়ে টিকটক ভিডিও ধারণ করছিলেন। এসময় ঢাকাগামী ৫০ নম্বর বলাকা কমিউটার ট্রেন এসে ধাক্কা দিলে তিনি প্ল্যাটফর্মে পড়ে যান। এতে তাঁর ডান হাত থেতলে যায় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাঁকে ভ্যানে করে গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নাদির উজ জামান জানান, গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় নুর ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকাল ৪টা ৪২ মিনিটে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ১:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah