রবিবার ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের সাবেক আইনজীবী টড ব্লাঞ্চই যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল

আরিফুর রহমান আরিফ   |   শনিবার, ০৮ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   7 বার পঠিত

ট্রাম্পের সাবেক আইনজীবী টড ব্লাঞ্চই যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী টড ব্লাঞ্চকে যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে শনিবার ভোরে ৫০-৪৯ ভোটে তার নিয়োগ চূড়ান্ত হয়।

ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় ফেরার পর ব্লাঞ্চ হলেন অ্যাটর্নি জেনারেল পদে সিনেটের অনুমোদন পাওয়া দ্বিতীয় ব্যক্তি। এর আগে ট্রাম্পের মনোনীত প্যাম বন্ডি এ পদে দায়িত্ব পালন করেন। পরে তাকে সরিয়ে দেওয়া হলে বিচার বিভাগের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন ব্লাঞ্চ।

সিনেটের অনুমোদনের ফলে এখন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করবেন তিনি। ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতি ও এজেন্ডা বাস্তবায়নে ব্লাঞ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে তদন্তসহ বিচার বিভাগের বিভিন্ন কার্যক্রমে তার অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা রয়েছে।

তবে ব্লাঞ্চের নিয়োগ প্রক্রিয়া সহজ ছিল না। বিচার বিভাগের মতো গুরুত্বপূর্ণ ও স্বাধীন প্রতিষ্ঠানের শীর্ষ পদে ট্রাম্পের ঘনিষ্ঠ সাবেক আইনজীবীকে বসানো নিয়ে ডেমোক্র্যাটদের পাশাপাশি কয়েকজন রিপাবলিকান সিনেটরও উদ্বেগ প্রকাশ করেন। রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স ও লিসা মুরকাউস্কি প্রকাশ্যেই তার নিয়োগের বিরোধিতা করেন।

এর মধ্যে মার্কিন কর বিভাগ (আইআরএস)–সংক্রান্ত একটি বিতর্কিত সমঝোতা ব্লাঞ্চের নিয়োগকে আরও জটিল করে তোলে। বিষয়টি নিয়ে সিনেটে তার বিরুদ্ধে চাপ বাড়তে থাকে।

পরিস্থিতি সামাল দিতে ব্লাঞ্চ লিখিতভাবে প্রতিশ্রুতি দেন, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলায় অংশ নেওয়া ট্রাম্প-সমর্থকদের জন্য প্রস্তাবিত ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ তহবিল বাতিল করবেন। পাশাপাশি ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের কর নিরীক্ষা থেকে সুরক্ষা দেওয়ার অভিযোগ ওঠা একটি বিতর্কিত চুক্তিও বাতিলের আশ্বাস দেন তিনি।

শেষ পর্যন্ত এসব প্রতিশ্রুতির পর প্রয়োজনীয় রিপাবলিকান সমর্থন পান ব্লাঞ্চ। ৫০-৪৯ ভোটে সিনেটের অনুমোদন পেয়ে যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে তার নিয়োগ চূড়ান্ত হয়।

Facebook Comments Box

Posted ১২:১৭ অপরাহ্ণ | শনিবার, ০৮ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া