বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   110 বার পঠিত

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। ১০ ডিসেম্বর মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কসবা পৌরসভার চড়নাল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে আখাউড়া রেলওয়ে পুলিশ। স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে অজ্ঞাত ওই যুবক ঘটনাস্থলের পাশে আনমনা হয়ে বসেছিলো। যুবকের বয়স আনুমানিক ৩০ বছর হবে। দুপুর আড়াইটার দিকে কসবা রেল ষ্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার দূরত্বে চড়নাল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলি এক্সপ্রেস এর নীচে ঝাঁপ দেয় ওই অজ্ঞাত যুবক। এসময় তার দেহ থেকে ডান হাত ও পা বিচ্ছিন্ন হয়ে রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যায়।

কুলিয়ারচরে মাইক্রোবাস-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

আখাউড়ার রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

Facebook Comments Box

Posted ৫:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া