নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 69 বার পঠিত
চট্টগ্রাম নগরের সাগরিকা রেলগেট এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। আজ ২৮ অক্টোবর মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম শামসুল হাই।
প্রত্যক্ষদর্শী আব্বাস উদ্দীন জানান, রেলগেটে কনটেইনারবাহী ট্রেনটি পার হওয়ার সময় চালবাহী একটি ট্রাক ট্রেনকে সজোরে ধাক্কা দেয়। এতে শামসুল আলম চালের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন ও একটি কনটেইনার উল্টে যায়।
রেল পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, দুর্ঘটনার কারণে চট্টগ্রাম বন্দরের গুডস ইয়ার্ড থেকে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ে এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
Posted ৮:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah